হোয়াইট হাউস সফরে ‘ইতিহাস সৃষ্টির’ আশা ইসরায়েলের প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ১৪:০৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৫:২৬

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে আসন্ন সফরে ইতিহাস সৃষ্টি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (২৬ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্তব্য করেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য সেরা সুযোগ। নেতানিয়াহু বলেন, ‘আমরা অবশ্যই তা হারাবো না’। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার দিকে ইঙ্গিত করে নেতানিয়াহু এসব মন্তব্য করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

এই সপ্তাহে ওয়াশিংটন সফর করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফর সামনে রেখে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা আগামী মঙ্গলবার প্রকাশ করা হতে পারে। ওই পরিকল্পনা ইসরায়েলের জন্য চরম সুবিধাজনক হবে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াশিংটনে রওনা দেওয়ার আগে রবিবার মন্ত্রিসভার বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, 'আমরা নাটকীয় রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্যে ছিলাম, তবে সামনে আরও চূড়ান্ত কিছু রয়েছে। তিনি বলেন, তিন বছর ধরে  প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে আমি আমাদের নিরাপত্তা এবং জাতীয় চাহিদা নিয়ে আলোচনা করেছি-শত শত ঘণ্টা ধরে বহু আলাপ হয়েছে, এসব আলোচনায় আমি হোয়াইট হাউসে ধারণক্ষম কান পেয়েছি যাদের ইসরায়েল রাষ্ট্রের দরকার রয়েছে। আমি বিশাল দায়িত্ব, বিশাল সুযোগ নিয়ে ওয়াশিংটনে যাচ্ছি আর আশা করছি আমরা ইতিহাস তৈরি করতে পারবো'।

প্রসঙ্গত, ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের শান্তি প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরায়েল-ঘেঁষা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দেন। এর পরে ইসরায়েলের সঙ্গে আর কোনও শান্তি আলোচনায় মার্কিন মধ্যস্ততা মানবে না বলে ঘোষণা দেয় ফিলিস্তিনিরা। তবে যুক্তরাষ্ট্রের তরফে বারবারই ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি নামে পরিচিত একটি শান্তি পরিকল্পনা ঘোষণার কথা বলা হয়েছে। ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার এই পরিকল্পনার নেপথ্যে কাজ করেছেন। বিভিন্ন সময়ে এই পরিকল্পনার বিভিন্ন অংশ সংবাদমাধ্যমে উঠে আসলেও যুক্তরাষ্ট্র তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম