ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি চায় সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ২৩:৩১আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২৩:৩৪

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দেখতে চায় সৌদি আরব। সোমবার রাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে আলাপকালে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, ইরাক থেকে মার্কিন বাহিনীর প্রস্থান অঞ্চলটিকে কম সুরক্ষিত অঞ্চলে পরিণত করবে। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি চায় সৌদি আরব
জঙ্গিগোষ্ঠী আইএস-কে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি গুরুত্বের কথাো তুলে ধরেন তিনি।

সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পুনরুত্থান মোকাবিলায় এখনও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে মৌলিক বিষয় হিসেবে আখ্যায়িত করেন ফয়সাল বিন ফারহান।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকে বিমান হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিদেশি সেনাদের ইরাক থেকে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় তেহরানের মিত্র বাগদাদ। বিদেশি সেনা বলতে ইরাকে মোতায়েনকৃত পশ্চিমা সামরিক জোট ন্যাটো-র সদস্যদের বোঝানো হয়েছে।

গত ১০ জানুয়ারি ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল-মাহদী সেনা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইরাকে প্রতিনিধি পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম