ভিন্নমতের অধিকারেই দেশপ্রেমের শ্রেষ্ঠত্ব: পূজা ভাট

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ১৬:২৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:০২

ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের কঠোর সমালোচনা করেছেন দেশটির খ্যাতনামা অভিনেত্রী পূজা ভাট। তিনি বলেছেন, কোনোভাবেই এই আইন সমর্থন করা যায় না। এই বিভাজন মেনে নেওয়া যায় না। সময় এসেছে, সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার। ভিন্নমতের অধিকারেই দেশপ্রেমের শ্রেষ্ঠত্ব। সোমবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন। ভিন্নমতের অধিকারেই দেশপ্রেমের শ্রেষ্ঠত্ব: পূজা ভাট
এই বলিউড তারকা বলেন, নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝিয়ে দিচ্ছে বর্তমান শাসক দল আসলে আমাদের এ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছে।

তিনি বলেন, চুপ করে থাকা কোনও সমাধান নয়। এই যে শিক্ষার্থীরা গর্জে উঠছে, শাহিনবাগ ও লখনৌতে নারীরা রাজপথে নেমেছেন; তাদের পাশে দাঁড়িয়ে আওয়াজ তোলা দরকার। তবেই এই প্রতিবাদ একটা রূপ পাবে। এ আইন নিয়ে নীরবতা যেমন আমাদের বাঁচাতে পারবে না, তেমনি এই আন্দোলনের রেশ থেকে সরকারও রক্ষা পাবে না।

পূজা ভাট বলেন, জনগণের কাছ থেকে যে আওয়াজ উঠছে তাতে কান দিতে আমাদের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। পরিষ্কার ঘোষণা না আসা পর্যন্ত আমরা থামবো না। সবাইকে আরও জোরালো আওয়াজ তোলার অনুরোধ করছি।

তিনি বলেন, আমি সিএএ-এনআরসি সমর্থন করি না। কারণ, এটি আমার ঘর ভাঙছে।

মুম্বাইয়ের ওই অনুষ্ঠান শেষে বক্তারা মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিদের কাছে একটি স্মারকলিপি জমা দেন। এতে নাগরিকত্ব আইন, নাগরিকপঞ্জি ও নাগরিক নিবন্ধন নিয়ে ৩০ দিনের মধ্যে রাজ্যের অবস্থান জানতে চাওয়া হয়েছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম