ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনার নিন্দা আরব লিগের

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ১৯:৩৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:৪৩

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের প্রকাশিত পরিকল্পনার নিন্দা জানিয়েছে আরব লিগ। ‘শতাব্দীর সেরা চুক্তি’ নামে ওই পরিকল্পনায় ফিলিস্তিনি অধিকার ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করেছে তারা।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনার নিন্দা আরব লিগের

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল ঘেঁষা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করে এটি মোকাবিলার উপায়গুলো নিয়ে আলোচনার জন্য আরব লিগের একটি বিশেষ অধিবেশন চায় ফিলিস্তিন।

এরপর বিশেষ অধিবেশনে বসে আরব লিগ। এক বিবৃতিতে তারা জানায়, ফিলিস্তিনিতের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে শান্তি অর্জন সম্ভব না। শনিবার এই বিষয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

সংস্থাটি জানায়, যেকোনও পরিকল্পনা তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন, আদর্শ ও বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তারা জানায়, মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনকে গুরুত্ব দিতেই হবে।

ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। এছাড়া ইসরায়েলি দখলদারিত্বের ফলে শরণার্থীতে পরিণত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার অস্বীকার করা হয়েছে। জর্দান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে; যে রাষ্ট্রের নিজস্ব কোনও সেনাবাহিনী থাকবে না।

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম