যুক্তরাষ্ট্রের পতাকা বানিয়ে ব্যবসা চাঙ্গা ইরানি কারখানার!

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ১৫:৪৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৫:৫০
image

ইরানের সবচেয়ে বড় পতাকা তৈরির কারখানায় বিপুল পরিমাণে আমেরিকান, ব্রিটিশ ও ইসরায়েলি পতাকা তৈরি হচ্ছে। ইরানি প্রতিবাদকারীরা পোড়ানোর জন্য এগুলো কিনে থাকে। তেহরান-ওয়াশিংটন তিক্ত সম্পর্কের কারণে সেখানে বিপুল পরিমাণ পতাকা পুড়িয়ে ক্ষোভ জানায় ইরানিরা। আর যুক্তরাষ্ট্রের পতাকা বানিয়েই ওই বৃহৎ কারখানাটির ব্যবসা চাঙ্গা হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্রের পতাকা বানিয়ে ব্যবসা চাঙ্গা ইরানি কারখানার!

উল্লেখ্য, ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের প্রধান কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে। এরপর মারাত্মক প্রতিশোধের হুমকি দেয় তেহরান। কয়েকদিন পর ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় চালায় ইরান। দেশজুড়ে তীব্রতর হয় ওয়াশিংটনবিরোধী ক্ষোভ। রাষ্ট্রসমর্থিত সমাবেশে ও প্রতিবাদগুলোতে তাই বিক্ষোভকারীরা নিয়মিত যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ায়।   

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানের দক্ষিণ-পশ্চিমে খোমেইন শহরের দিবা পারচাম নামের ওই কারখানার কর্মীরা পতাকায় হাতছাপ দেওয়ার পর সেগুলো শুকানোর জন্য ঝুলিয়ে রাখে।  চাহিদা সর্বোচ্চ থাকায় সম্প্রতি এক মাসে প্রায় দুই হাজার মার্কিন ও ইসরায়েলি পতাকা বানিয়েছে তারা।

কারখানা মালিক কাসেম ঘানজানি বলেন, ‘আমেরিকান কিংবা ব্রিটিশ জনগণের সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। আমাদের সমস্যা তাদের সরকারগুলোর সঙ্গে। আমাদের সমস্যা তাদের ভুল নীতিধারী প্রেসিডেন্টদের সঙ্গে। তাদের জনগণ জানে তাদের সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। বিভিন্ন সমাবেশে লোকজন এই দেশগুলোর পতাকা পোড়ায় শুধু তাদের প্রতিবাদ প্রদর্শনের জন্য।’

কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক একজন মান-নিয়ন্ত্রণ ব্যবস্থাপক বলেন, ‘জেনারেল সোলেইমানি হত্যাকাণ্ডের মতো যুক্তরাষ্ট্রের কাপুরুষোচিত কর্মকাণ্ডের তুলনায় এসব (পতাকা পোড়ানো) সামান্য ঘটনা।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম