যুক্তরাষ্ট্রে সন্দেহভাজন আল কায়েদা নেতা গ্রেফতার

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৮

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে এক সন্দেহভাজন আল কায়েদা নেতাকে গ্রেফতার করা হয়েছে। আলি ইউসুফ আল নুরি (৪২) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ রয়েছে। আল নুরি আল কায়েদার ইরাকি শাখার নেতা বলে ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে সন্দেহভাজন আল কায়েদা নেতা গ্রেফতার

অ্যারিজোনার মার্কিন অ্যাটর্নি কার্যালয় থেকে বলা হয়েছে, ২০০৬ সালে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে আলি ইউসুফ আল নুরির বিরুদ্ধে ইরাকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার অ্যারিজোনার ফিনিক্স শহর থেকে আল নুরিকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে একটি ফেডারেল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আদালতে নেওয়া হয়। আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরাক সরকারের তথ্য অনুযায়ী, আল নুরি ফাল্লুজা শহরের আল কায়েদা নেতা। তবে কোনও আদালতে এই অভিযোগ প্রমাণিত হয়নি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম