মোদির নিরাপত্তায় ৬০০ কোটি টাকার বাজেট

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১০:০০

ভারতের নতুন অর্থ বছরের বাজেটে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার জন্যই প্রায় ৬০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। গত বাজেটে এই খাতে বরাদ্দ ছিলো ৫৪০ কোটি রুপি। মূলত মোদিকে নিরাপত্তা দেওয়া স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি) এর পেছনে ব্যয় হয়ে এই বিপুল পরিমাণ অর্থ।

মোদির নিরাপত্তায় ৬০০ কোটি টাকার বাজেট

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার পর ১৯৮৫ সালে এই এসপিজি গঠন করা হয়। প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেয়াই ছিলো এই বাহিনীর মূল দায়িত্ব। ১৯৯১-তে রাজীব গান্ধীকে হত্যা করার পর পুরো পরিবারকেই এসপিজি প্রোটেকশন দেয়া হয়। তবে বর্তমানে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এসপিজি-র নিরাপত্তা পান। তিন হাজার সদস্যের এই বাহিনী তার নিরাপত্তায় মোতায়েন থাকেন।

একাধিক প্রোটোকল ভাঙার অভিযোগ এনে গত বছরের নভেম্বরে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীর এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়। এর আগে গত অগস্টে তুলে নেয়া হয়ে ছিলো প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর এসপিজি নিরাপত্তা। আরও দুই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া ও ভিপি সিং-কেও এই নিরাপত্তা দেয়া হয় না।

১৯৯৯-তে অটল বিহারী বাজপাই সরকার এসপিজি নিরাপত্তার বিষয়টি রিভিউ করে। তখন সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও, দেবে গৌড়া ও আইকে গুজরালের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিলো। এরপর ২০০৩ সালে বাজপাই সরকার একটি নতুন আইন তৈরি করে, যাতে ১০ বছর অন্তর এই নিরাপত্তার মেয়াদ পুনর্বিবেচনা করার নতুন নিয়ম করা হয়। বিপদের মাত্রার উপর  বিবেচনা করে সময় কমানো বা বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছিলো। বাজপাইকে মৃত্যু আগ পর্যন্ত এই নিরাপত্তা দেওয়া হয়েছিলো।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু