টেক্সাসে বন্দুক হামলায় নিহত ২

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:২০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে সোমবার এক বন্দুক হামলায় দুইজন নিহত ও অপর একজন আহত হয়েছে। আহতকে হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থা সম্পর্কে কিছুই জানানো হয়নি। টেক্সাসে বন্দুক হামলায় নিহত ২

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে এক বন্দুক হামলায় ১৭ শিক্ষার্থী নিহত হওয়ার পর নতুন করে সামনে আসে আগ্নেয়াস্ত্র নিয়ে পুরনো বিতর্ক। এক পক্ষ চায় আগ্নেয়াস্ত্রের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ। অন্যপক্ষ চায় নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার অধিকারে যেন কোনও ধরনের ব্যত্যয় না ঘটে। উল্লেখ্য, মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নাগরিকদের অস্ত্র রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ওই বিধান বাতিল করে অস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করার দাবিতে দেশটিতে বেশ কিছু দিন ধরেই আন্দোলন করছে।

এরই মধ্যে গত বছরের অক্টোবরে টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে আরও একবার একটি বন্দুক হামলার ঘটনা ঘটে। সেসময় দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সোমবারের হামলার পর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার ছেলে আজ নিরাপদ রয়েছে, কিন্তু এই ক্যাম্পাসের কাণ্ডজ্ঞানহীনতায় বিরক্ত হয়ে গেছি।’

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম