অবশেষে থাইল্যান্ডের সেই উন্মত্ত সেনাসদস্য নিহত

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০১

এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত ২০ জনকে হত্যার পর থাইল্যান্ডের উন্মত্ত সেনা সদস্য নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, কোরাট শহরের টার্মিনাল ২১ শপিং মলে ১৭ ঘণ্টা লুকিয়ে থাকার পর পুলিশের গুলিতে মারা গেছে ওই বন্দুকধারী। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে এই সেনা সদস্যের নিহতের কথা নিশ্চিত করেছে থাই পুলিশ প্রধান চাকথিপ চাইজিনদা। অবশেষে থাইল্যান্ডের সেই উন্মত্ত সেনাসদস্য নিহত

স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সুরাথামপিথাক সেনানিবাসে নিজের সিনিয়র কর্মকর্তা ও অপর দুই জনকে হত্যা করে  অস্ত্র ও গোলাবারুদ চুরি করে একটি চোরাই গাড়ি নিয়ে টার্মিনাল ২১ শপিং মলে ঢুকে পড়ে জুনিয়র সেনা কর্মকর্তা জাকরাপান্থ থমা (৩২)। রাতভর শপিং মলে তাণ্ডব চালায় সে। তার গুলিতে অন্তত ২০ জন নিহত হন। নিরাপত্তা বাহিনী বেশ কয়েকবার চেষ্টা চালিয়েও তাকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়।

পুলিশ সূত্রকে উদ্ধৃত করে থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে শপিংমলের বেজমেন্টে একটি দোকানের পাশে রবিবার সকালে ওই সেনা সদস্য পুলিশের গুলিতে নিহত হয়েছে। 

থাইল্যান্ডের প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তারা রবিবার সকালে এক সংবাদসম্মেলনে জানিয়েছেন, নির্বিচার গুলিবর্ষণে অন্তত ২০ জন নিহত ও অপর ৪২ জন আহত হয়েছে। 

আরও পড়ুন: এখনও চলছে থাইল্যান্ডের উন্মত্ত সেনার খোঁজে তল্লাশি

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী