বড় ধরনের সাইবার হামলা ঠেকানোর দাবি ইরানের

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৮

বড় ধরনের সাইবার হামলা ঠেকানোর দাবি করেছে ইরান। রবিবার দেশটির ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী হামিদ ফাত্তাহি এমন দাবি করেছেন। বড় ধরনের সাইবার হামলা ঠেকানোর দাবি ইরানের
রাজধানী তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হামিদ ফাত্তাহি বলেন, ভাড়াটে হ্যাকাররা ইরানের সাইবার কার্যক্রমের ইতিহাসে আজ সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে।

তিনি বলেন, লাখ লাখ উৎস থেকে ইরানের লাখ লাখ সাইবার কেন্দ্রকে টার্গেট করে এ হামলা চালানো হয়। এটি সফল হলে ইরানের ইন্টারনেট নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারতো। কিন্তু সাফল্যের সঙ্গে ওই প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

এর আগে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জাওয়াদ অযারি জাহরোমি জানান, ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত তার দেশ তিন কোটি ৩০ লাখ সাইবার হামলা প্রতিহত করেছে।

বর্তমান যুগে প্রতিদ্বন্দ্বী দেশকে ঘায়েল করার জন্য সাইবার হামলা একটি বড় ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। ইতোমধ্যেই এটি ভার্চুয়াল যুদ্ধ নামে পরিচিতি পেয়েছে। এই যুদ্ধের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দেশের টেলিযোগাযোগ, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থাকে অচল বা অকার্যকর করে দেওয়া হয়। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম