ভয়াবহ সাইবার হামলা প্রতিহতের দাবি ইরানের

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১১
image

ইরানের সাইবার অবকাঠামোর বিরুদ্ধে ভয়াবহ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী হামিদ ফাত্তাহি। রবিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী তেহরানে সাংবাদিকদের কাছে ওই হামলা প্রতিহতের দাবি করেন তিনি।

ভয়াবহ সাইবার হামলা প্রতিহতের দাবি ইরানের

ইরানের তথ্যপ্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী হামিদ ফাত্তাহি দাবি করেন, হ্যাকাররা ইরানের সাইবার কার্যক্রমের ইতিহাসে আজ (রবিবার) সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘লাখ লাখ উৎস থেকে ইরানের লাখ লাখ সাইবার কেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ হামলা সফল হলে ইরানের ইন্টারনেট নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারতো। তবে সাফল্যের সঙ্গে ওইসব হামলা প্রতিহত করা হয়েছে।’

সম্প্রতি ইরানের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি জানিয়েছেন, ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত তার দেশ তিন কোটি ৩০ লাখ সাইবার হামলা প্রতিহত করেছে।

বর্তমান যুগে প্রতিদ্বন্দ্বী দেশকে প্রতিহত করার জন্য সাইবার হামলা একটি বড় ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, যা এরইমধ্যে সাইবার যুদ্ধ নামে পরিচিতি পেয়েছে। এই যুদ্ধের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দেশের টেলিযোগাযোগ, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থাকে অচল করে দেওয়া হয়। তথ্য: পার্স টুডে

/এইচকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম