সিরিয়ায় তুরস্কের পাল্টা হামলা

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩০

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর হামলায় পাঁচ সেনা নিহতের পর সেখানে পাল্টা হামলা চালিয়েছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, একশ'রও বেশি ‘শত্রু স্থাপনা’ নিরস্ত্রীকরণ করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি। সিরিয়ায় তুরস্কের পাল্টা হামলা

সম্প্রতি রুশ যুদ্ধ বিমানের সহায়তায় ইদলিবে অভিযান জোরালো করেছে সিরিয়ার সরকারি বাহিনী। এই অভিযানের কারণে অঞ্চলটি ছেড়ে হাজার হাজার শরণার্থী পালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। নতুন করে শরণার্থী সংকটের আশঙ্কায় গত সপ্তাহে সিরীয় সীমান্তে ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানসহ অতিরিক্ত সেনা মোতায়েন করে তুরস্ক। এরপরদিন সিরীয় বাহিনীর হামলায় কয়েক জন সেনা নিহতের জবাবে পাল্টা হামলা চালায় আঙ্কারা। সোমবার (১০ ফেব্রুয়ারি) ওই অঞ্চলে আবারও তুর্কি বাহিনীর ওপর হামলা চালানো হলে পাঁচ সেনা নিহত হয়। আহত হয় আরও পাঁচজন।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুন এক টুইট বার্তায় লিখেছেন, ‘আজ ইদলিবে একটি ঘৃণ্য হামলার ঘটনা ঘটেছে। সেকাণে আমাদের সেনাবাহিনী কাজ করছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের অধিকার রক্ষা করছে’। তিনি বলেন, ‘ওই হামলার জবাবে তুরস্ক শত্রুর সব স্থাপনা ধ্বংস করেছে এবং সেনা সদস্যদের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। আজকের ঘৃণ্য হামলার নির্দেশদাতা যুদ্ধাপরাধী কেবলমাত্র তুরস্ককে নয় পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানিয়েছে।’

এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ‘কাপুরুষদের জবাব দিয়েছে’ আঙ্কারা। তিনি বলেন, ‘আমাদের মহান সেনাবাহিনী প্রয়োজনীয় সবকিছু করা অব্যাহত রাখবে।’

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর প্রায় তিন লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর দেশ ছেড়ে পালিয়েছে দেশটির জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ। এদের বেশিরভাগই আশ্রয় নিয়েছে প্রতিবেশি তুরস্কের বিভিন্ন আশ্রয় শিবিরে।    

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম