যুক্তরাষ্ট্রের স্বপ্ন কখনও পূরণ হবে না: রুহানি

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৮

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র গত ৪১ বছর ধরে ইরানে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে আসছে। তবে তাদের এ কখনও পূরণ হবে না। ইসলামি বিপ্লবের মাধ্যমে এ ভূখণ্ড থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে ওয়াশিংটনের পক্ষে বিষয়টি মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। মঙ্গলবার তেহরানের আজাদি স্কয়ারে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা শেষে সমবেত জনতার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের স্বপ্ন কখনও পূরণ হবে না: রুহানি
হাসান রুহানি বলেন, ইসলামি বিপ্লব কেবল ইরান নয় সেইসঙ্গে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল, মুসলিম বিশ্ব এবং স্বাধীনচেতা মানুষের ওপর গভীর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, ইরানের শক্তিত্তা সম্পর্কে সম্যক অবগত থাকার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গোড়া থেকেই ইরানের সঙ্গে ঘোর শত্রুতা করে এসেছে।

এদিন ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানির বিষয়েও কথা বলেন রুহানি। তিনি বলেন, সোলাইমানি মধ্যপ্রাচের বিভিন্ন দেশ; বিশেষ করে ইরাক, সিরিয়া ও লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামি বিপ্লবের মধ্য দিয়ে মার্কিনপন্থী শাসনের অবসান ঘটে। সে ঘটনার ৪১ তম বার্ষিকীতে মঙ্গলবারের এ শোভযাত্রা অনুষ্ঠিত হলো। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম