ছুটি কাটিয়ে বেইজিং ফিরে যাওয়াদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৩

ছুটি কাটিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে ফিরে যাওয়া প্রত্যেককে ১৪ দিন কোয়ারেন্টাইনে (অন্য মানুষের কাছ থেকে দূরে অবস্থান) থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সর্বশেষ এই পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের বিভিন্ন অংশ থেকে বেইজিং ফেরা প্রত্যেককে হয় নিজস্ব তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে থাকতে হবে বা কর্তৃপক্ষ নির্ধারিত কোনও স্থানে গিয়ে থাকতে হবে। ছুটি কাটিয়ে বেইজিং ফিরে যাওয়াদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়েত শুরু করে করোনা ভাইরাস। এতে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। চীনের সরকারি হিসাবে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫২৩ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৬৬ হাজারেরও বেশি মানুষ। ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে এবারে চীনা নববর্ষের ছুটি বাড়ানো হয়।

চীনা নববর্ষের ছুটিতে বেইজিংয়ের দুই কোটি বাসিন্দার বেশিরভাগই দেশটির অন্যান্য অংশে পরিবারের কাছে চলে যান। ছুটি কাটিয়ে এসব বাসিন্দারা যখন ফিরতে শুরু করেছেন তখনই তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

চীনের বাইরে প্রাণঘাতী এই ভাইরাসে ২৪টি দেশে পাঁচশোরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মারা গেছে মোট তিন জন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব তদন্তে এই সপ্তাহে চীনে কাজ শুরু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বাধীন একটি দল। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত দলটি ভাইরাসটির ছড়িয়ে পড়া এবং এর তীব্রতা তদন্ত করবে। এছাড়া এক হাজার সাতশোরও বেশি চিকিৎসাকর্মী কিভাবে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাও খতিয়ে দেখবে দলটি। দলটিতে ১২ জন আন্তর্জাতিক সদস্যের পাশাপাশি থাকবেন ১২ জন চীনা বিশেষজ্ঞও।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম