ক্যামেরুনের গ্রামে হামলা, শিশুসহ নিহত অন্তত ২২

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১

আফ্রিকার দেশ ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, নিহতদের অর্ধেকেরও বেশি শিশু। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েক জনকে জীবিত পুড়িয়ে মারা হয়েছে। গত শুক্রবার এই হামলা চালানো হলেও এখন পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ক্যামেরুনের গ্রামে হামলা, শিশুসহ নিহত অন্তত ২২

গত তিন বছর ধরে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে লড়াই করছে ক্যামেরুন সরকার। তবে সাম্প্রতিক এই হামলা প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি তারাও।

জাতিসংঘের মানবিক সহায়তার সমন্বয়ক সংস্থার কর্মকর্তা জেমস নুয়ান জানিয়েছেন, নিহতদের মধ্যে গর্ভবতী নারীও রয়েছে। তিনি জানান, নিহত ১৪ শিশুর মধ্যে নয় জনেরই বয়স পাঁচ বছরের নিচে। তিনি বলেন, ‘যে গোষ্ঠীই এই হামলা চালাক না কেনও বোঝাই যাচ্ছে সামনে আরও হামলার হুমকি আছে। আমরা যেসব মানুষের সঙ্গে কথা বলেছি তারা সবাই মানসিক আঘাত পেয়েছেন আর এই ধরণের ঘটনার আশা করেননি’।

ক্যামেরুনের অন্যতম বিরোধী দল মুভমেন্ট ফির দ্য রিবার্থ অব ক্যামেরুনের এক বিবৃতিতে ওই হামলার জন্য ‘স্বৈরতান্ত্রিক শাসক’ ও দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধানকে দায়ী করেছেন। স্বাধীনতাকামী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আগবর মাবাল্লাও হামলার জন্য রাষ্ট্রীয় প্রতিরক্ষা বাহিনীকে দায়ী করেছেন।

তবে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ অস্বীকার করেছেন ক্যামেরুনের এক সেনা কর্মকর্তা।

ক্যামেরুনের স্বাধীনতাকামী আন্দোলন মূলত দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল জুড়ে বিস্তৃত। ব্রিটিশ উপনিবেশিক শাসনের সূত্র ধরে এই অঞ্চলের মানুষ মূলত ইংরেজি ভাষায় কথা বলে।

ওই অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার জেরে ২০১৭ সাল থেকে সশস্ত্র স্বাধীনতা আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। স্বাধীনতাকামীরা আম্বাজোনিয়া নামে একটি দেশের স্বাধীনতা ঘোষণা করলেও ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া তাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন।

সশস্ত্র স্বাধীনতা আন্দোলন শুরুর পর ওই অঞ্চলে প্রায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে আর ৭০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংঘাতের সময়ে ক্যামেরুন সরকার মানবাধিকার লঙ্ঘনের করেছে বলে অভিযোগ রয়েছে। তবে সরকার বলছে, ‘বিচ্ছিন্নতাবাদীরা’ নিরাপত্তা বাহিনীর সদস্য এবং শত শত বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের