আয়ারল্যান্ড উপকূলে ভেসে এলো ‘ভুতুড়ে’ জাহাজ

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২১

ইউরোপে ধেয়ে আসা ডেন্নিস ঝড়ের প্রভাবে আয়ারল্যান্ড উপকূলে আছড়ে পড়েছে একটি পরিবহন জাহাজ। মৎস্যজীবীদের গ্রামে পরিত্যক্ত জাহাজটি পড়ে থাকতে দেখেন পথচারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আটলান্টিক সমুদ্রে এক বছরেরও বেশি সময় ধরে উদ্দেশ্যহীনভাবে পাড়ি দিয়েছে এই জাহাজটি। স্থানীয় ব্যালিকটন ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশনের প্রধান জন তাত্তান আইরিশ এক্সামিনার সংবাদপত্রকে বলেছেন, ‘এরকম পরিত্যক্ত কিছু আমি আগে দেখিনি’। আয়ারল্যান্ড উপকূলে ভেসে এলো ‘ভুতুড়ে’ জাহাজ

পরিত্যক্ত জাহাজটিকে আল্টা নামে চিহ্নিত করা হয়েছে। এটির বেশ কয়েকটি নাম ও মালিকের কথা জানা গেছে। ১৯৭৬ সালে তৈরি জাহাজটি সর্বশেষ তানজানিয়ার পতাকা নিয়ে চলাচল করেছে। বিবিসি জানিয়েছে, জাহাজটির উদ্দেশ্যহীন চলাচলের কথা আগেই জানতো বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে জাহাজটিকে শনাক্ত করে ব্রিটিশ নৌবাহিনীর একটি জাহাজ।

সাধারণত নষ্ট হয়ে যাওয়া জাহাজ তার মালিকদের সম্পত্তি। পরবর্তীতে এটা নিয়ে কী করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত তারাই নিয়ে থাকেন। তবে কোনও জাহাজ যদি সমুদ্র পরিবহনে প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে স্থানীয় কর্তৃপক্ষও সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে আইরিশ উপকূলে ভেসে আসা জাহাজটি থেকে দৃশ্যত কোন দূষণ নির্গত হচ্ছে না বলে জানিয়েছেন পরিদর্শকেরা। ফলে জাহাজটি নিয়ে কী করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আয়ারল্যান্ড কোস্টগার্ডসহ স্থানীয় কর্তৃপক্ষ।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম