করোনা ভাইরাস

তিন বিদেশি সাংবাদিককে বহিষ্কার করেছে চীন

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৮
image

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিকের বিরুদ্ধে ‘বর্ণবাদের’ অভিযোগ তুলে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করেছে চীন। গত ৩ ফেব্রুয়ারি করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় বেইজিংয়ের ভূমিকা নিয়ে ‘রিয়েল সিক ম্যান অব এশিয়া’ শিরোনামে চীন সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে ওই মার্কিন সংবাদমাধ্যমটি। পরে ওই প্রতিবেদনটিকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে বারবার ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হলেও তাতে অস্বীকৃতি জানায় সংবাদমাধ্যমটি। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের তিন সাংবাদিকের প্রেস কার্ড বাতিল করে দেশ থেকে বহিষ্কার করে বেইজিং কর্তৃপক্ষ। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তাদের ওই তিন সাংবাদিককে পাঁচ দিনের মধ্যে চীন ছাড়তে বলা হয়েছে। 

তিন বিদেশি সাংবাদিককে বহিষ্কার করেছে চীন

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেছেন, ‘তারা এ নিয়ে সংবাদমাধ্যমটিকে অনেকবার ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও তারা তা প্রত্যাখান করে। এছাড়া তাদের ওই প্রতিবেদন মতামত কলামে প্রকাশিত হয়নি।’ 

৩ ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, “করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় চীনা কর্তৃপক্ষের প্রাথমিক পদক্ষেপ ছিল ‘গোপনীয়’ এবং চীনের ওপর গোটা বিশ্বের আস্থার প্রতি এটা বড় রকমের ঝাঁকুনি।” তবে এসব অভিযোগ অস্বীকার করে বেইজিং।

বুধবার জেং শুয়াং বলেছেন, ওই প্রতিবেদনটি ছিল ‘বর্ণবাদী’ এবং এর মাধ্যমে মহামারি মোকাবিলায় চীনের ভূমিকাকে ‘কলঙ্কিত’ করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের ওই তিন সাংবাদিকের পরিচয় না জানিয়ে ওই মুখপাত্র বলেন, ‘চীনের জনগণ এমন কোনও সংবাদমাধ্যমকে স্বাগত জানাবে না, যারা চীনের বিরুদ্ধে বর্ণবাদী বিবৃতি প্রদান করে এবং সচেতনভাবে চীনকে আক্রমণ করে।’

মার্কিন সংবাদমাধ্যমটির কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কৃত ওই তিন প্রতিবেদকের দু’জনই মার্কিন নাগরিক। এরমধ্যে একজন হলেন সহকারী ব্যুরো প্রধান জোশ চিন এবং অপরজন চাও ডেং। তৃতীয়জন হলেন ফিলিপ ওয়েন, তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

/এইচকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম