পুঁজিবাদীরা যুক্তরাষ্ট্রকে টাইটানিকের মতো ডোবাবে: খামেনি

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১২
image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ন্ত্রণকারী কর্পোরেট মালিক ও ধনী জায়ানবাদী ব্যক্তিদের কারণেই টাইটানিক জাহাজের মতো ডুবে যাবে দেশটি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) টুইট বার্তায় তিনি ওই মন্তব্য করেন।

পুঁজিবাদীরা যুক্তরাষ্ট্রকে টাইটানিকের মতো ডোবাবে: খামেনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক কৌশল ও সফলতার প্রতি ইঙ্গিত করে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যে তিনি অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক উন্নতিসাধন করেছেন। অন্যরাও বলেন, হ্যাঁ উন্নতি করেছেন। তবে ওই উন্নয়ন শুধু কোটিপতিদের জন্য, যুক্তরাষ্ট্রের মানুষের জন্য নয়।’

বুধবার টুইট বার্তায় আয়াতুল্লাহ খামেনি লিখেছেন, ‘বর্তমানে বিদ্রোহ, অহংকার ও অত্যাচারের প্রতিমূর্তি হলো মার্কিন সরকার; যা ধনী জায়ানবাদী ব্যক্তি ও কর্পোরেট মালিকদের দ্বারা নিয়ন্ত্রিত হয়।’ তিনি আরও লিখেছেন, ‘যেভাবে গৌরব ও জাঁকজমকতা বিখ্যাত টাইটানিক জাহাজকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে পারেনি। তেমনিভাবে যুক্তরাষ্ট্রের গৌরব ও চাকচিক্য তাকে ডুবে যাওয়া থেকে সুরক্ষা দিতে পারবে না। এবং যুক্তরাষ্ট্র ডুববে।’
ইরানের সর্বোচ্চ নেতা টুইট শেষে লিখেছেন, ‘আমাদের অবস্থান যুক্তরাষ্ট্রের মানুষের বিপক্ষে না। আমরা দেশটির নিপীড়ন, অত্যাচার ও অহংকারের বিরুদ্ধে।’ তথ্য: মিডল ইস্ট মনিটর

/এইচকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম