ট্রাম্প যখন ‘বাহুবলী’ (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৩
image

২৪ ফেব্রুয়ারি সোমবার দুই দিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা আগে তিনি দক্ষিণের জনপ্রিয় ‘বাহুবলী ২’ সিনেমার একটি সম্পাদিত (এডিটেড) ভিডিও টুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে সিনেমাটির নায়ক বাহুবলীর ভূমিকায় দেখা যাচ্ছে ট্রাম্প। রবিবার সম্প্রচারমাধ্যম এনডিটিভির অনলাইন ভার্সন থেকে এই তথ্য জানা গেছে।

ট্রাম্প যখন ‘বাহুবলী’ (ভিডিও)

‘সল’ নামের একটি আনভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট দেওয়া হয়। ভিডিওটি রি-টুইট করেন ট্রাম্প। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভারতে আমার অসাধারণ বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব।’এনডিটিভি বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সফর ঘিরে ভারতে এখন সাজ সাজ রব। ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) কারণে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে কিনা, আসন্ন সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তা জানতে চাইতে পারেন ট্রাম্প।

ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলোয়ার হাতে বাহুবলীর মতো যুদ্ধ করতে দেখা যায়। তাকে ঘোড়ার পিঠে চড়ে দাপিয়ে বেড়াতেও দেখা যায়। ভিডিওটি শেষে একটি বার্তা দেওয়া হয়। তাতে লেখা, যুক্তরাষ্ট্র ও ভারত ঐক্যবদ্ধ। টুইটটি মাত্র দুই ঘণ্টার মধ্যে ১৭ হাজারের বেশিবার শেয়ার হয়।

টুইটারে পোস্ট করা সম্পাদিত ভিডিওতে রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। আছেন ইভাঙ্কা ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এ ছাড়া ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেখা গেছে।

সেই ভিডিও:

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম