অবিলম্বে ঘৃণাবাদী বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ভারতকে অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ঘৃণাবাদী বক্তব্য দিয়ে ভারতের যেসব রাজনৈতিক নেতা সহিংস পরিবেশ তৈরি করছে তাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে ব্রিটিশ মানবাধিকার সংস্থাটি। অবিলম্বে ঘৃণাবাদী বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ভারতকে অ্যামনেস্টি

গত রবিবার থেকে ভারতের রাজধানী দিল্লির উত্তরপূর্ব এলাকায় ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। টানা তিন দিনের সহিংসতায় পুলিশ সদস্যসহ আটজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপি নেতা কপিল মিশ্র উসকানিমূলক টুইট করার পর থেকে এই সহিংসতা শুরু হয়।

মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো নেতারা সিএএ ইস্যুতে ঘৃণাবাদী বক্তব্য দিয়ে গেছেন। তবে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত কোনও নেতার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়নি।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক নেতারা ঘৃণাবাদী বক্তব্য দিয়ে গেলেও নিরবতা বজায় রেখে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে দ্ব্যর্থহীন অবস্থান নেওয়ার আহ্বান জানায় অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইন্ডিয়ার নির্বাহী পরিচালক অবিনাশ কুমার বলেন, ‘অতীতে ও বর্তমানে যেসব ঘৃণাবাদী বক্তব্যের কারণে সহিংসতা হয়েছে সেসবের স্বাধীন, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হতে হবে। এই দীর্ঘমেয়াদি দায়মুক্তির অবশ্যই অবসান হতে হবে’।

/জেজে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান