ইতালিতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, আক্রান্ত ৪০০

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩০

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চারশো ছাড়িয়েছে। বুধবার রাতে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, প্রথম বারের মতো চীনের বাইরে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাস। ইতালিতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, আক্রান্ত ৪০০

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। এর বেশিরভাগই চীনের বাসিন্দা। এই ভাইরাসে মারা যাওয়া দুই হাজার সাতশোরও বেশি মানুষও চীনা নাগরিক। তবে ইউরোপে ইতালিতে সবচেয়ে বেশি দ্রুত গতিতে এই ভাইরাস ছড়াচ্ছে।

ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাসের সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ঘটেছে দেশের উত্তরাঞ্চলীয় শিল্প এলাকা লম্বারদিতে। এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে মারা গেছে ১২ জন। প্রাদুর্ভাব ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে সরকারি কর্মকর্তারা। বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হলসহ জনসমাগম স্থান।

করোনা ভাইরাসের কারণে ইতালি অর্থনৈতিক মন্দায় পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। শহরের খালি ক্যাফে আর বহু হোটেল বুকিং বাতিল হয়ে যাওয়ায় এই আশঙ্কা জোরালো হচ্ছে। তবে ইতালির স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ইইউ হেলথ কমিশনার স্টেলা কাইরিয়াকিডস বলেছেন, পরিস্থিতি উদ্বেগজনক কিন্তু আমাদের ভীত হওয়া চলবে না।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের