মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন

বিদেশ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৩

মাহাথির মোহাম্মদের নিজের দল বারসাতু’র চেয়ারম্যান মুহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ এক ঘোষণায় জানিয়েছেন স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ১০টায় দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। মুহিউদ্দিন ইয়াসিন

গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। তবে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন দেশটির রাজা। বৃহস্পতিবার মাহাথির এক ঘোষণায় জানান, যথেষ্ট সমর্থন পেলে আবারও প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজি আছেন তিনি। তবে শনিবার রাজপ্রাসাদের বিবৃতিতে জানানো হয়েছে, পার্লামেন্টের আইনপ্রণেতাদের সঙ্গে রাজার বৈঠকের পর দেখা গেছে সংখ্যাগরিষ্ঠ এমপি মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্ব মেনে নিতে সম্মত আছেন।  সেকারণেই সাংবিধানিক ক্ষমতাবলে মুহিউদ্দিনকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে।

এর আগে মাহাথিরের পদত্যাগের পর প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সাক্ষাৎকার নেন দেশটির রাজা। প্রধানমন্ত্রী হিসেবে তাদের পছন্দের ব্যাপারে জানতে চাওয়া হয় ওই সাক্ষাৎকারে। এর ভিত্তিতেই গত দুই দশক ধরে ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি থাকা মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমকে পাশ কাটিয়ে ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে বাছাই করা হয়েছে। 

২০১৮ সালে গঠিত জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। মাহাথিরের পদত্যাগের পর তাকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে তার দল বারসাতু। 

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম