চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৯শ’ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২০, ১৪:০৫আপডেট : ০২ মার্চ ২০২০, ১৪:২০

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৯শ’ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার সকালে ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯১৪। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৯শ’ ছাড়িয়েছে
ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী, নতুন করে আরও ২০২ জনের শরীরের এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজারে দাঁড়ালো।

চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং ও ম্যাকাউতে আরও ৯৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ফ্রান্স, রাশিয়া, স্পেন, ভারত, মিসর, সংযুক্ত আরব আমিরাতসহ ৩০টিরও বেশি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।

চীনের বাইরে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইরানে। দেশটিতে একজন এমপিসহ দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরীয় নাগরিকরা। দেশটিতে  ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম