তালেবান বন্দিবিনিময় মেনে নেওয়ার আহ্বান পাকিস্তানের

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২০, ২০:৪৩আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:৫৮

যুক্তরাষ্ট্র-তালেবান শান্তিচুক্তির আওতায় বন্দিবিনিময় মেনে নিতে আফগানিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এক বিবৃতিতে উভয় পক্ষকে ধৈর্য ধরে আলোচনার টেবিলে বসার পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি

আফগান যুদ্ধ থেকে সরে যেতে গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) তালেবানের সঙ্গে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত চুক্তিতে আফগানিস্তানে বন্দি তালেবান সদস্যদের মুক্তির বিষয়টিও উল্লেখ রয়েছে। তবে রবিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলে দেন তালেবানদের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনায় বন্দিবিনিময়ের বিষয়টি আসতে পারে। তবে আলোচনার পূর্বশর্ত হিসেবে বন্দিদের মুক্তি দেওয়া হবে না। আফগান প্রেসিডেন্টের ঘোষণার পরই সরকারি বাহিনীর ওপর হামলা শুরুর ঘোষণা দেয় তালেবান।

মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তিতে বলা হয়েছে বন্দিবিনিময় করা হবে। আফগান প্রেসিডেন্ট (আশরাফ) ঘানি যুক্তরাষ্ট্রের কাছে এই চুক্তির ব্যাখ্যা চাইতে পারেন’।

১৮ বছরের আফগান যুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে গেছে যুক্তরাষ্ট্র ও আফগান সরকার। তবে ইসলামাবাদ তা অস্বীকার করে গেছে। তাছাড়া তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনাতেও সমর্থন দিয়েছে দেশটি।

আফগানিস্তানের অভ্যন্তরীণ আলোচনাতেও পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী কোরেশি। তবে উভয় পক্ষকে একগুঁয়ে মনোভাব বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আমার জানা মতে (যুক্তরাষ্ট্রের আফগান শান্তিদূত) জালমাই খলিলজাদ আলোচনার বিষয়ে আফগান নেতৃত্বকে সব সময়ই অবগত করেছেন। অতীতেও বন্দিবিনিময় হয়েছে। যুদ্ধ থেকে শান্তির পথে অগ্রসর হতে হলে আপনাকে শুভেচ্ছার নিদর্শন হিসেবে এগুলো করতে হবে’।

দুই দিন আগে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সতর্ক করে দিয়ে বলেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে হলে আফগান নেতাদের ব্যক্তিস্বার্থ পাশে সরিয়ে রেখে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি