কুয়েত প্রবেশে সনদ লাগবে বাংলাদেশিদের

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২০, ১৫:২৭আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৫:৩১

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ দশটি দেশের নাগরিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কুয়েত সরকার। মঙ্গলবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকেরা কুয়েত দূতাবাসের সনদ দেখাতে পারলে তবেই প্রবেশের অনুমতি পাবে। করোনা ভাইরাস থেকে মুক্ত হলে পাওয়া যাবে ওই সনদ। কুয়েত প্রবেশে সনদ লাগবে বাংলাদেশিদের

উৎপত্তিস্থল চীনে করোনা ভাইরাসের বিস্তার কমে আসলেও মধ্যপ্রাচ্যে নতুন ভাবে বিস্তৃত হচ্ছে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ইরানের পর সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে কুয়েতে। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ৫৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।  

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৮ মার্চ থেকে দশটি দেশের নাগরিকদের সেদেশে প্রবেশ করতে দূতাবাসের সনদ প্রয়োজন হবে। দেশগুলো হলো, বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিসর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া এবং লেবানন।

সংশ্লিষ্ট দেশের নাগরিকেরা নিজ নিজ দেশের কুয়েত দূতাবাস থেকে ওই সনদ সংগ্রহ করতে পারবে। কোনও দেশে দূতাবাস না থাকলে সেদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের সনদ নিতে হবে। তবে কুয়েতের নাগরিকদের এই সনদের প্রয়োজন পড়বে না বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক