সৌদি আরবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২০, ১২:৫৮আপডেট : ০৯ মার্চ ২০২০, ১২:৫৯

প্রাণঘাতী করোনা ভাইরাস আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, আজ সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। সৌদি আরবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। করোনা ভাইরাস ‘প্রতিরোধ ও সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালে ভার্চুয়াল স্কুলিং এবং ডিসটেন্স এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

সরকারি হিসাবে সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ জন। তবে আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। সৌদি আরবের প্রতিবেশী দেশ ইরানে রবিবার পর্যন্ত সরকারি হিসাবে এ ভাইরাসে ১৯৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৫৬৬।

ইতোপূর্বে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে যারা আক্রান্ত হয়েছেন তারা হয় ইরানে ছিলেন অথবা ইরান থেকে ফেরত আসা কারও সংস্পর্শে ছিলেন। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তদের সবাই শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় কাতিফ অঞ্চলের বাসিন্দা। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি নাগরিকদের ইরান সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেল সমৃদ্ধ কাতিফ অঞ্চলে সাময়িক সময়ের জন্য প্রবেশ করা ও সেখান থেকে অন্যত্র ভ্রমণ করা যাবে না। যারা বাইরে আছেন তাদের নিজেদের বাড়িতে যাওয়া নিশ্চিত করা হবে এবং বাণিজ্যিক সরবরাহ অব্যাহত থাকবে। তবে এই লক ডাউনের ফলে রিয়াদের তেল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম