উহান সফরে চীনের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২০, ০৯:৫৯আপডেট : ১০ মার্চ ২০২০, ১৯:৫৮

চীনের হুবেই প্রদেশের উহান শহর সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশ সময় ১০ মার্চ মঙ্গলবার সকালে তিনি সেখানে পৌঁছান। চীনা মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। উহান সফরে চীনের প্রেসিডেন্ট
এই উহান শহর থেকেই দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এতে বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত চার হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৪২২। মৃতদের মধ্যে তিন হাজার ১৩৬ জনই চীনের নাগরিক। আক্রান্তদেরও অধিকাংশই চাইনিজ।

চীনের পর এ ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে ৪৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এর প্রকোপ শুরু হওয়ার পর মঙ্গলবার এই প্রথমবারের মতো সেখানে গেলেন শি জিনপিং।

আল জাজিরার খবরে বলা হয়েছে, চীনে নতুন সংক্রমণের সংখ্যা কমে আসতে শুরু করেছে। মঙ্গলবার দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ জন। অর্থাৎ, আগের দিনের চেয়ে এদিন নতুন সংক্রমণ কমেছে ৪০টি। তবে এদিন আক্রান্ত ১৯ জনের মধ্যে ১৭ জনই উহান শহরের বাসিন্দা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম