পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২০, ২১:৪৭আপডেট : ১২ মার্চ ২০২০, ১১:০৫
image

পশ্চিম তীরে ইসরায়েলের সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও ১৮ জন। বেইটা শহরে অবৈধ ইহুদি বসতিদের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ করার সময় দখলদার বাহিনীর গুলিতে হতাহত হয় তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘নাব্লুস মহানগরীর বেইটা এলাকায় দখলদার বাহিনীর গুলিতে অন্তত ১৮ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছে। আর মাথায় গুলি লেগে নিহত হয়েছে ১৫ বছর বয়সী মোহাম্মদ হামায়েল নামের এক কিশোর।’

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, 'বিক্ষোভের সময় পাঁচ শতাধিক ফিলিস্তিনি রাস্তায় টায়ার জ্বালায় এবং সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।’ এ ঘটনাকে তারা ‘সহিংস দাঙ্গা’ বলে উল্লেখ করে জানিয়েছে, ‘পরে এক ফিলিস্তিনি নিহত এবং কয়েকজনের আহত হওয়ার খবর আমরা জেনেছি। ঘটনাটি তদন্ত করা হবে।’

বেথলেহেমভিত্তিক সংস্থা মান নিউজ জানায়, ওই বিক্ষোভ থেকে অন্তত তিন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আল জাজিরা প্রতিনিধি নিদা ইব্রাহিম জানিয়েছেন, ‘বিক্ষোভের সময় অন্তত ১১২ জন আহত হয়েছে। যারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। যাদের একজন অবস্থা আশঙ্কাজনক।’

পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

বেইটা শহরের মেয়র ফুয়াদ মালি বলেছেন, ‘সেটেলাররা রাতে পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করেছিল। তবে শহরের শত শত বাসিন্দা তাদের বাধা দেয়। অবরোধ করে রাখে অবৈধ বসতিস্থাপনকারীরা, এর প্রতিবাদে বিক্ষোভ করে স্থানীয়রা।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা প্রকাশের পর ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা বেড়েছে। জানুয়ারিতে ওই পরিকল্পনা প্রকাশের পর থেকেই দখলকৃত পশ্চিমতীরে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটছে। এসব সহিংসতায় এখন পর্যন্ত কয়েকশ’ ফিলিস্তিনি হতাহত হয়েছে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক