বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২০, ২৩:৪৫আপডেট : ১২ মার্চ ২০২০, ১১:০২

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ডব্লিউএইচও প্রধান টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস জানান, গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস: ডব্লিউএইচও

দ্রুতগতিতে করোনা ভাইরাসের বিস্তার হতে থাকায় গত ৩০ জানুয়ারিতে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। ওই সময়ে সংস্থাটির প্রধান জানান, এর মাধ্যমে দুর্বল স্বাস্থ্য সেবার দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং তাদের জন্য প্রস্তুতি নেওয়া হবে। বুধবার ভাইরাসটি মোকাবিলায় নিষ্ক্রিয়তার মাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ডব্লিউএইচও প্রধান টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস। করোনা প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে দেশগুলোর করণীয় নিয়ে দেওয়া ডব্লিউএিইচও’র পরামর্শে পরিবর্তন আনা হচ্ছে না। একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে কোনও রোগ ছড়িয়ে পড়তে থাকলে তখন মহামারি ঘোষণা করা হয়।

ভাইরাস মোকাবিলায় দ্রুত ও সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস বলেন, ‘কয়েকটি দেশ দেখিয়ে দিয়েছে এই ভাইরাসটি দমন ও নিয়ন্ত্রণ করা যায়’। শান্ত থেকে সঠিক ব্যবস্থা নিয়ে বিশ্বের নাগরিকদের রক্ষায় ব্যবস্থা নিতে সরকারগুলোর প্রতি আহ্বান জানান ডব্লিউএইচও প্রধান।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। চীনে করোনা ভাইরাসের সংক্রমণ কমে এলেও ইতালি ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম