শিশু ধর্ষণের পর তার বাবাকে হত্যার দায়ে বিজেপি নেতার কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২০, ১৩:১৮আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৬:০২
image

২০১৯ সালের ডিসেম্বরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন সাজা দেওয়া হয় ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত নেতা কুলদীপ সিং সেঙ্গারকে। এবার ওই শিশুর বাবাকে হত্যার দায়ে দিল্লির আদালত তাকে আরও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।   

শিশু ধর্ষণের পর তার বাবাকে হত্যার দায়ে বিজেপি নেতার কারাদণ্ড

ধর্ষণের শিকার শিশুটি ২০১৭ সালে আত্মহত্যার চেষ্টা করলে দেশব্যাপী আলোচনায় আসে মামলাটি। অভিযোগ আনার পর সন্দেহজনক পরিস্থিতিতে মারা যান শিশুটির বাবা, দুই ফুপু ও মামলার এক সাক্ষী। বেআইনি অস্ত্র বাড়িতে রাখার অভিযোগে ২০১৮ সালের ৩ এপ্রিল গ্রেফতার করা হয় তার বাবাকে। পরদিন বিচারিক হেফাজতে মারা যান তিনি।

আদালত সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, খুনের সময় কুলদীপ নিজে দিল্লিতে থাকলেও নিয়মিত দোষী পুলিশ কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল সে। ওই ব্যক্তিকে রাস্তা থেকে পুলিশ স্টেশনে তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় ৫৫ বছরের ওই ব্যক্তির। ময়নাতদন্তে তাঁর শরীরে ১৪টি গুরুতর আঘাত পাওয়া যায়।

গত বছরের অগস্টেই কুলদীপের বিরুদ্ধে ধর্ষণের শিকার শিশুর বাবাকে ভুয়া অস্ত্র আইনে ফাঁসানো ও মারধরের অভিযোগে চার্জ গঠন করা হয়। ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিয়ে ওই ব্যক্তির মুখ বন্ধ করতেই বিশাল ষড়যন্ত্র রচিত হয় বলে মন্তব্য করেছেন আদালত।

২০১৯ সালের ২৮ জুলাই ধর্ষণের শিকার ওই শিশু ও তার আত্মীয়কে বহনকারী একটি গাড়িতে ধাক্কা দেয় এক ট্রাক। এতে তার খালা মারা গেলে পরিবারের তরফ থেকে দুর্ঘটনাটিকে পরিকল্পিত বলে অভিযোগ তোলা হয়। পরে তাদের পরিবারের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে আদালত।

উত্তর প্রদেশের বাঙ্গেরমাও থেকে বিজেপি’র মনোনয়নে চারবার এমএলএ (লোকসভার সদস্য) নির্বাচিত হন কুলদীপ সিং সেঙ্গার। তার বিরুদ্ধে শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর ২০১৯ সালের আগস্টে বিজেপি থেকে বহিষ্কার করা হয় তাকে।

সূত্র: স্ক্রলইন

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম