‘আত্মহত্যার প্রচেষ্টা’র পর কারামুক্ত চেলসি ম্যানিং

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২০, ১৫:২৩আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৫:২৮
image

মার্কিন সেনা গোয়েন্দা সংস্থার  সাবেক বিশ্লেষক ও উইকিলিকস-এর সূত্র হিসেবে কাজ করা চেলসি ম্যানিং (ব্র্যাডলি ম্যানিং) কারামুক্ত হয়েছেন। সম্প্রতি ম্যানিং-এর আইনজীবীরা দাবি করেন, তিনি কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং ধীরে ধীরে হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর অল্প সময় পর বৃহস্পতিবার কারামুক্ত হয়েছেন ওই অ্যাকটিভিস্ট।

চেলসি ম্যানিং
ইরাকে গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করার সময় উইকিলিকসের কাছে কয়েক লাখ মার্কিন সামরিক গোপন নথি ফাঁস করে দেন ব্র্যাডলি ম্যানিং। ২০১৩ সালে তার বিরুদ্ধে সাত লাখ নথি ফাঁসের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে হরমোন থেরাপির পর চেলসি ম্যানিং নামে নারী হিসেবে আত্মপ্রকাশ করেন  তিনি। বিচারে তাকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৭ সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। ২০১৯ সালের মার্চে ম্যানিংকে আবারও আটক করে পুলিশ। ৬২ দিন পুলিশি হেফাজতে থাকার পর মুক্তি পান তিনি।

২০১৯ সালের ১৬ মে সাড়াজাগানো বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে এক তদন্তের অংশ হিসেবে গ্র্যান্ড ‍জুরির সামনে জবানবন্দি দিতে বলা হয় ম্যানিংকে। তবে তিনি এতে অস্বীকৃতি জানান। একদিনের মাথায় আবার তাকে আটক করা হয়। তখন থেকে ভার্জিনিয়ার এক আটককেন্দ্রে ছিলেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) ম্যানিংকে আদালতে হাজির করার কথা ছিল। তবে আদালত রায় দিয়েছেন, নতুন করে আর তার সাক্ষ্য গ্রহণের কোনও প্রয়োজন নেই।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম