সৌদি আরবে আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০২০, ১১:১৮আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৬:৫৬

বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচল দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে সৌদি আরব। রবিবার (১৫ মার্চ) থেকে দেশটিতে কোনও আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করবে না। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এখবর জানিয়েছে।

সৌদি আরবে আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত

শুক্রবার সৌদি আরবে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সৌদি আরবের সময় বেলা ১১টা থেকে বিমান চলাচল স্থগিত থাকবে। তবে বিশেষ ক্ষেত্রে কিছু ফ্লাইটের অনুমতি দেওয়া হতে পারে।

এতে আরও বলা হয়েছে, বিমান চলাচল বাতিলের কারণে যেসব নাগরিক ও স্থায়ী বাসিন্দা অন্য দেশ হতে সৌদি আরব ফিরতে পারবেন না বা কোয়ারেন্টাইনে থেকে সৌদি আরবে ফিরবেন, তাদের জন্য এই দুই সপ্তাহ বিশেষ সরকারি ছুটি হিসেবে বিবেচনা করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে আসা সব ব্যক্তিকে ভাইরাস প্রতিরোধে করণীয় পদক্ষেপ হিসেবে পরীক্ষা ও বিচ্ছিন্ন রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সরকারি দফতরের সহযোগিতায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সৌদি আরবে ফেরত আসতে আগ্রহী সবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া শিগগিরই জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে পুরো ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছিল সৌদি আরব। সূত্র: আরব নিউজ

/এএ/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম