নিখোঁজ সাংবাদিক কাজলকে নিয়ে উদ্বিগ্ন এইচআরডব্লিউ

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০২০, ১৯:২৩আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৯:২৮
image

গত ১০ মার্চ থেকে নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে খুঁজে বের করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। শনিবার সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে মানুষ অপহরণ ও গোপন স্থানে আটক রেখে নির্যাতনের অভিযোগ থাকায় কাজলের নিখোঁজ হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক।

নিখোঁজ সাংবাদিক কাজলকে নিয়ে উদ্বিগ্ন এইচআরডব্লিউ

গত ৯ মার্চ মানবজমিন  সম্পাদক মতিউর রহমান ও শফিকুল ইসলাম কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২ মার্চ দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নির্দেশে আল আমিন নামে একজন প্রতিবেদক ‘পাপিয়ার মুখে আমলা, এমপি, ব্যবসায়ীসহ ৩০ জনের নাম’ শীর্ষক সংবাদ পরিবেশন করে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ২৫ থেকে ৩০ জনের নামসহ একাধিক তালিকা প্রকাশ ও ছড়িয়ে দেওয়া হয় যাতে বিভিন্ন সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাসহ মাগুরার সংসদ সদস্য  মো. সাইফুজ্জামান শিখরের নামও রয়েছে।

শেখর ৯ মার্চ মামলা করার পর গত ১০ই মার্চ থেকে নিখোঁজ রয়েছেন সাংবাদিক কাজল। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া পরিচালক ব্রাড অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, ‘কাজলের পরিবারের আশঙ্কা তাকে অপহরণ করা হয়েছে। তিনি যেন নিরাপদে পরিবারের কাছে ফিরতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানাই।’

গত ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনে কাজলের ছেলে বলেন, ১০ মার্চ দুপুর তিনটার দিকে নিজের দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে যান তার বাবা। রাত দশটার দিকেও বাসায় না ফিরলেও তাকে ফোন দিয়ে বন্ধ পান তারা। এখন পর্যন্ত পাওয়া যায়নি তার মোটরসাইকেলটিও।

ব্রাড অ্যাডামস বিবৃতিতে লিখেছেন, বাংলাদেশে ফেসবুকে কিছু শেয়ার করার জেরে অপহরণের ভয়ে থাকার পরিস্থিতি যথাযথ নয়। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বহু পরিবার তাদের স্বজন অপহরণের যেসব অভিযোগ তুলেছে সেগুলো গুরুত্বসহকারে  তদন্ত করা উচিত।

/জেজে/বিএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
শৈশবের কার্টুন চরিত্রদের দেখা মিলবে ব্যাংককের এই মন্দির
শৈশবের কার্টুন চরিত্রদের দেখা মিলবে ব্যাংককের এই মন্দির
বৃষ্টি-ভ্যাপসা গরমে ছেলেদের ফ্যাশন, থাকবে আরাম ও স্টাইল
বৃষ্টি-ভ্যাপসা গরমে ছেলেদের ফ্যাশন, থাকবে আরাম ও স্টাইল
এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: তিন আসামি রিমান্ডে, দুই জন কারাগারে
এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: তিন আসামি রিমান্ডে, দুই জন কারাগারে
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার