ট্রাম্পের কাছে ‘বিক্রি হবে না জার্মানি’

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২০, ১৪:৪২আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৯:২০
image

কেবল যুক্তরাষ্ট্রের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জার্মান গবেষণা প্রতিষ্ঠানকে মোটা অংকের টাকা দিতে চাইলেও তারা তাতে রাজি হয়নি। জার্মান ল্যাব কিউরভ্যাকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভ্যাকসিন বানালে সেটা সারা বিশ্বের মানুষের জন্য বানাবে। জার্মান স্বাস্থ্যমন্ত্রীও সাফ জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের এমন প্রস্তাবের কাছে বিক্রি হবে না তার দেশ।

প্রতীকী ছবি

ওয়েল্ট অ্যাম সোনট্যাগের প্রতিবেদন থেকে জানা গেছে, নোভেল করোনা ভাইরাস ঠেকাতে ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে জার্মানিভিত্তিক কোম্পানি কিউরভ্যাক। এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। অসমর্থিত এক সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদপত্রটি আরও জানায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কেবল যুক্তরাষ্ট্রের জন্য ভ্যাকসিন তৈরির জন্য জার্মান বিজ্ঞানীদের বড় অংকের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এর মধ্য দিয়ে তাদের কাজের ওপর একচেটিয়া অধিকার নিশ্চিত করতে চাইছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে কিউরভ্যাক।

কিউরভ্যাকের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান হপ বায়োটেক হোল্ডিং-এর প্রধান ক্রিস্টফ হেটিচ রবিবার (১৫ মার্চ) সংবাদপত্র মানহাইমার মর্নকে বলেন, ‘আমরা গোটা বিশ্বের জন্য ভ্যাকসিন বানাতে চাই, একক কোনও দেশের জন্য নয়।’ জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান সে দেশের সরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে একইরকম ইঙ্গিত দিয়েছেন। গত দুই সপ্তাহ ধরে সরকারের সঙ্গে কিউরভ্যাকের আলোচনা চলছে বলে জানান তিনি। হোর্স্ট সিহফার জানান, সোমবার নতুন করে গঠিত সরকারের ক্রাইসিস কমিটিতে এ ব্যাপারে আলোচনা হবে। আর সে দেশের অর্থমন্ত্রী পিটার আল্টমায়ার দৃঢ়কণ্ঠে বলেছেন, ‘জার্মানি বিক্রি হবে না’।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম