মক্কা-মদিনার প্রধান দুই মসজিদে প্রবেশ ও নামাজ নিষিদ্ধ

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২০, ১৩:১২আপডেট : ২০ মার্চ ২০২০, ১৩:২১
image

করোনা ভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের প্রধান দুই মসজিদে প্রবেশ ও নামাজ বাতিল করা হয়েছে। সে দেশের সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, শুক্রবার সকালে এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীর সাধারণ সভাপতির মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

মক্কা-মদিনার প্রধান দুই মসজিদে প্রবেশ ও নামাজ নিষিদ্ধ

সৌদি আরবে এখন পর্যন্ত ২৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে কভিড-১৯ এর আতঙ্ক সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৮৪ জন ও আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪০৭ জন। সে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

মক্কা-মদিনার প্রধান দুই মসজিদে জারি করা নিষেধাজ্ঞার ফলে শুক্রবার কেউ এই দুই মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন না।

আগেই এই দুই মসজিদ বাদে দেশটির সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল সৌদি সরকার। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় এই দু'টি মসজিদও সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিরাপত্তা, স্বাস্থ্য ও স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার থেকে মক্কা এবং মদীনার দুই প্রধান মসজিদে লোকজনের অবস্থান এবং নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম