কোয়ারেন্টিনে জার্মান চ্যান্সেলর ম্যার্কেল

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২০, ০৯:২৭আপডেট : ২৩ মার্চ ২০২০, ১০:৩২
image

স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, তাকে চিকিৎসা দেওয়া ডাক্তারের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যার্কেল।

কোয়ারেন্টিনে জার্মান চ্যান্সেলর ম্যার্কেল

শুক্রবার নিজের চিকিৎসকের কাছে গিয়েছিলেন ম্যার্কেল। তিনি সেখানে যান মূলত তার স্বাস্থ্যপরীক্ষা ও একটি প্রতিষেধক টিকা নিতে। এখন সেই চিকিৎসকই করোনাভাইরাসে আক্রান্ত।

রবিবার সন্ধ্যায় এ ব্যাপারে জার্মানির সরকারি মুখপাত্র স্টিফেন সিবার্ট জানান, ওই চিকিৎসকের কাছে ম্যার্কেল নিউমোকোকাল টিকা নেন। পরে ওই চিকিৎসকের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এতে ম্যার্কেলও পড়ে গেছেন শঙ্কায়।

সিবার্ট জানান, আগামী দুই সপ্তাহের জন্য স্বেচ্ছা কোয়ারেন্টিনে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন জার্মান চ্যান্সেলর। তার শরীরে করোনা ভাইরাস ঢুকেছে কি না, তা এখন তাকে নিয়মিত পরীক্ষা করাতে হবে।

সরকারি মুখপাত্র জানান, ম্যার্কেল শুক্রবার মধ্য বার্লিনে, মোরেন স্ট্রাসেতে একটি সুপার মার্কেটে বাজার করার সময় নিজ হাতে ট্রলি ঠেলে নিয়ে যান। কাজেই তার আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের