ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন নয় শিয়া পূণ্যার্থী। আহত হয়েছেন ২১ জন। ৩০ নভেম্বর সোমবার সন্ধ্যায় এ বোমা হামলার ঘটনা ঘটে।
পবিত্র কারবালা শহরের একটি বার্ষিক অনুষ্ঠানে যাওয়ার পথে শিয়া তীর্থযাত্রীদের ওপর এ হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ হামলায় হতাহতের খবর নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনার জন্য প্রাথমিকভাবে সন্ত্রাসী সংগঠন আইএস বা দায়েশকে সন্দেহ করা হচ্ছে। সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস দ্য গ্লোব এন্ড মেইল।
/এমপি/








