আইএস-সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণ হলে পদত্যাগ করবেন এরদোয়ান!

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:১৪

erdogan-1 সুন্নিপন্থি সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই তুরস্ক রুশ বিমান ভূপাতিত করেছে; রাশিয়ার করা এই অভিযোগের বিপরীতে সুনির্দিষ্ট প্রমাণ চাইলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। অভিযোগ প্রমাণ হলে পদত্যাগ করবেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।    
প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, আইএস-এর সঙ্গে তেলের অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতেই তুরস্ক সিরিয়া সীমান্তে গুলি করে রুশ বিমান ভূপাতিত করেছে।
‘কারও বিরুদ্ধে অভিযোগ করলে সেটা প্রমাণ করতে হয়’ উল্লেখ করে পুতিনের করা ওই অভিযোগের বিপরীতে সুনির্দিষ্ট তথ্য দাবি করেন এরদোয়ান। তুরস্ক ধৈর্য্যের সঙ্গে কাজ করছে দাবি করে পুতিনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আবেগের বশে করা এইসব মন্তব্য দুই দেশের কৌশলগত সম্পর্কের জন্য ইতিবাচক নয়।’
এরদোয়ান অঙ্গীকার করেন, রাশিয়া যদি প্রমাণ করতে পারে যে তুরস্কের সঙ্গে আইএস-এর সংশ্লিষ্টতা রয়েছে তাহলে তিনি পদত্যাগ করবেন। তবে অভিযোগ প্রমাণ করতে না পারলে রুশ প্রেসিডেন্টেরও পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
আইএসের সঙ্গে কোনও ধরনের যোগাযোগের কথা বরাবরই অস্বীকার করে আসছে তুরস্ক। সেইসঙ্গে গুলি করে রুশ বিমান ভূপাতিত করার বিষয়ে রাশিয়ার কাছে ক্ষমা না চাওয়ার বিষয়েও অনড় রয়েছে দেশটি। এ ঘটনায় এরইমধ্যে রাশিয়া তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে।

গত ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে একটি রুশ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এ ঘটনায় বিমানটির একজন পাইলট নিহত হন। এছাড়া আরেক পাইলটকে উদ্ধার করা হয়। মূলত আকাশসীমা লঙ্ঘনের কারণেই বিমানটিকে গুলি করা হয়েছে বলে তুরস্ক দাবি করলেও রাশিয়া তা অস্বীকার করে আসছে। 

/বিএ/

/আপ-এএ/   

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি