করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন বাহিনী সংশ্লিষ্ট ১৭৪ জন

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২০, ২২:২৯আপডেট : ২৪ মার্চ ২০২০, ২২:৩০

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যেও বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ মার্চ মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, এ পর্যন্ত বাহিনী সংশ্লিষ্ট ১৭৪ জনের দেহে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন বাহিনী সংশ্লিষ্ট ১৭৪ জন

মার্কিন প্রতিরক্ষা দফতরের নিয়মিত হালনাগাদে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে বাহিনীর ৫৯ বেসামরিক কর্মী, ৬১ জন বাহিনীর ওপর নির্ভরশীল সদস্য এবং ২৭ ঠিকাদারও রয়েছেন।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ২৭৪। এর মধ্যে ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নেতৃত্ব গঠিত হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্কফোর্সের এক কর্মীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর মাইক পেন্স ও তার পরিবারের সদস্যদের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম