করোনায় হুমকির মুখে বিশ্বমানবতা: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২০, ১১:০৩আপডেট : ২৬ মার্চ ২০২০, ১২:০৮

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দরিদ্র দেশগুলোর দুইশো কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার (২৫ মার্চ) অনুদান সংগ্রহের এক প্রচারাভিযান শুরু করেছেন তিনি। সে সময় তিনি বলেন, ‘কোভিড-১৯ পুরো মানবতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে আর আমরা পুরো মানবজাতি এর বিরুদ্ধে লড়াই করবো’। করোনায় হুমকির মুখে বিশ্বমানবতা: জাতিসংঘ

গত বছরের ডিসেম্বরে প্রথম চীনে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর বিশ্বজুড়ে প্রথম ১ লাখ রোগীস শনাক্ত হতে সময় নেয় ৬৭ দিন। কিন্ত পরে এই ভাইরাস অনেক দ্রুত ছড়াতে শুরু করে। গত সপ্তাহে বিশ্বের বহু দেশ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে হাজার হাজার মানুষ। এছাড়া সংক্রমণ ঠেকাতে সারা বিশ্ব ঐক্যবদ্ধ না হলে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

করোনাভাইরাসের মহামারি ঠেকানোর উদ্যোগের বিষয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিশ্বজুড়ে পদক্ষেপ এবং সংহতি গুরুত্বপূর্ণ। কোনও একক দেশের উদ্যোগ যথেষ্ট হবে না’। মহামারি মোকাবিলায় গত কয়েক দিনে আরও জোরালো পদক্ষেপের কথা বলে আসছেন অ্যান্তোনিও গুতেরেস। গত সোমবার জি২০ গ্রুপকে লেখা এক চিঠিতে তিনি দরিদ্র দেশগুলোর জন্য লাখ লাখ ডলারের সহায়তার আহ্বান জানান।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, পূর্ণ তহবিল পাওয়া গেলে বহু প্রাণ রক্ষা পাবে এবং মানবিক সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাস পরীক্ষার কিট সরবরাহ ও অসুস্থ্য রোগীদের সেবা দেওয়ার সময় চিকিৎসকদের রক্ষা করতে পারবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের