বন্দিবিনিময়ে মুক্তি পেলেন বাগদাদির সাবেক স্ত্রী

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৫, ২০:৫৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৯:০৫

Lebanon কয়েক মাস ধরে দফায় দফায় আলোচনার পর অবশেষে নিজেদের মধ্যে বন্দি বিনিময় করল সিরিয়ার সশস্ত্র সংগঠন আল নুসরা ফ্রন্ট এবং লেবাননের সেনাবাহিনী। লেবাননের সীমান্তবর্তী শহর আরসালের কাছে এই বন্দিবিনিময় হয়। গেল বছর এই এলাকা থেকেই লেবাননের ১৮ জন নিরাপত্তা কর্মকর্তা ও সেনা সদস্য অপহৃত হয়েছিলেন।
লেবাননের কাছ থেকে মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে সুন্নিপন্থি সশস্ত্র সংগঠন আইএস’র প্রধান আবু বকর আল বাগদাদির প্রাক্তন স্ত্রী সাজা দুলাইমিও রয়েছেন। একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কাজ করার অভিযোগে ২০১৪ সালে তাকে আটক করা হয়েছিল।
কাতারের মধ্যস্থতায় মঙ্গলবার ৫ নারীসহ ১৩ বন্দির মুক্তির বিনিময়ে লেবাননের ১৬ জন নিরাপত্তা কর্মকর্তা, সেনা সদস্য এবং পুলিশ সদস্যকে মুক্তি দেয় নুসরা ফ্রন্ট। অপহৃত বাকি দুই সেনা সদস্যকে বন্দিদশাতেই হত্যা করা হয়েছিল। বন্দিবিনিময়ের প্রাথমিক পর্যায়ে নিহত দুই সেনা সদস্যের একজনের মরদেহ হস্তান্তর করে নুসরা ফ্রন্ট।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বন্দিবিনিময়ের এলাকায় লেবানিজ সেনা সদস্য এবং আল নুসরা সদস্যদের পাশাপাশি লেবানন রেডক্রসের কর্মীরা উপস্থিত ছিলেন।
মুক্তি পাওয়ার পর লেবাননের সেনা সদস্যদের একজন আল জাজিরাকে বলেন, ‘মুক্তি দেয়ায় আল নুসরা ফ্রন্টের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের মুক্তির প্রক্রিয়ার জন্য যারা আলোচনায় অংশ নিয়েছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।’
মুক্তি পাওয়ার পর নিজেকে বাগদাদির প্রাক্তন স্ত্রী দাবি করে দুলাইমি বলেন, ‘আমি বাগদাদির প্রাক্তন স্ত্রী। ছয় বছরেরও বেশি সময় আগে আমাদের ডিভোর্স হয়েছিল। আমি এখন বৈরুত যাচ্ছি। সেখান থেকে তুরস্ক চলে যাব।’

এদিকে বন্দিদের মুক্তি উপলক্ষ্যে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বৈরুতে স্বজনরা আকাশে গোলাপের পাঁপড়ি ছড়িয়ে আনন্দ উদযাপন করেন।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম