বাজারে করোনার ভ্যাকসিন আনছে জনসন অ্যান্ড জনসন?

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২০, ১২:৫২আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৩:২৮
image

আগামী বছরের শুরুতেই বাজারে করোনার ভ্যাকসিন আনার পরিকল্পনা করছে মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, এই পরিকল্পনাকে সামনে রেখে আগামী সেপ্টেম্বর নাগাদ করোনাভাইরাসের জন্য তৈরি ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগের চিন্তা করছে তারা। সোমবার জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে।

বাজারে করোনার ভ্যাকসিন আনছে জনসন অ্যান্ড জনসন?

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসনের দাবি অনুযায়ী তারা জানুয়ারি মাস থেকেই ভ্যাকসিন তৈরিতে কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবপরিষেবা বিভাগের বায়োমেডিক্যাল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (বিএআরডিএ) সঙ্গে যৌথভাবে কাজ করছে তারা। এক্ষেত্রে গবেষণা ও পরীক্ষার জন্য তহবিল জোগাতে ১০০ কোটি মার্কিন ডলার সরবরাহ করা হচ্ছে।

জনসন অ্যান্ড জনসনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যালেক্স গোরস্কি এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্ব এখন জরুরি জনস্বাস্থ্যের সংকটের মুখোমুখি হচ্ছে এবং আমরা কোভিড-১৯ ভ্যাকসিনকে যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং সাশ্রয়ী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। জনসন ও জনসনের বিশ্ব উৎপাদন ক্ষমতাও প্রসারিত করবে, যাতে এটি অনুমোদিত হলে দ্রুত এই ভ্যাকসিন তৈরি করতে পারে।’

বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে জনসন অ্যান্ড জনসন কেবল একা টিকা তৈরির দৌড়ে অংশ নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের বায়োটেক প্রতিষ্ঠান মর্ডানা গত ফেব্রুয়ারি মাসে ভ্যাকসিন পরীক্ষার জন্য সরকারি গবেষকদের কাছে পাঠিয়েছিল। এ মাসের শুরুর দিকে পরীক্ষামূলকভাবে প্রথম ডোজ স্বেচ্ছাসেবকদের দেওয়া হয়েছে। সিয়াটলের জেনিফার হলারের ওপর করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে।

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম