যুদ্ধবিমান থেকে করোনার জীবাণু ফেলছে সৌদি জোট: ইয়েমেন

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২০, ১৩:৪২আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৩:৫৩

পাঁচ বছরে পদার্পণ করা ইয়েমেনের গৃহযুদ্ধ থামানোর প্রচেষ্টা জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। এবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগ তুলেছে হুথি বিদ্রোহীরা। সৌদি জোটের বিমান থেকে মাস্ক ও অন্য কোনও চিকিৎসা সরঞ্জাম ফেলানো হচ্ছে দাবি করে, ওইসব সরঞ্জাম ব্যবহার করতে সাধারণ মানুষকে মানা করেছেন হুথিদের তথ্যমন্ত্রী দাইফুল্লাহ আল শামি। এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। যুদ্ধবিমান থেকে করোনার জীবাণু ফেলছে সৌদি জোট: ইয়েমেন

গত সপ্তাহে দুটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের কথা জানায় সৌদি আরব। এরপরই ইয়েমেনের রাজধানী সানায় অন্তত ১৯ দফা বিমান হামলা চালায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক জোট। ইয়েমেনের গৃহযুদ্ধ শুরুর পাঁচ বছর পূর্তি ঘিরে এসব পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

হুথি নিয়ন্ত্রিতন আল মসিরেহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, সৌদি জোটের বিমান থেকে রাজধানী সানা এবং অন্যান্য প্রদেশে মাস্ক ফেলতে দেখে অবাক হয়েছেন তিনি। এসব মাস্কের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানো হতে পারে বলে আশঙ্কা তার। তবে এই মুহূর্তে ইয়েমেনে কোনও করোনা আক্রান্ত নেই বলে দাবি করেন তিনি। আকাশ থেকে ফেলা মাস্ক ঝুঁকি তৈরি করেছে দাবি করে সংবাদমাধ্যম ও অ্যাকটিভিস্টদের সতর্ক হওয়ার আহ্বান জানান হুথি মন্ত্রী।

সূত্র: স্পুটনিক

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম