করোনা মোকাবিলায় মধ্যপ্রাচ্যে দ্রুত ব্যবস্থার তাগিদ ডব্লিউএইচও’র

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২০, ১৮:২৬আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১১:৩২

গত এক সপ্তাহে মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। এমন অবস্থায় ওই অঞ্চলে ভাইরাসটির বিস্তাররোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির আঞ্চলিক পরিচালক বৃহস্পতিবার এক বিবৃতিতে এই আহ্বান জানান। করোনা মোকাবিলায় মধ্যপ্রাচ্যে দ্রুত ব্যবস্থার তাগিদ ডব্লিউএইচও’র

করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর একটি মধ্যপ্রাচ্যের ইরান। ইরানের বাইরে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গত এক সপ্তাহে ৫০ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তাদের আশঙ্কা আরও অনেক আক্রান্তকেই পরীক্ষার অভাবে শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার ডব্লিউএইচও’র মধ্যপ্রাচ্য বিষয়ক আঞ্চলিক পরিচালক আহমেদ আল মানধারি বলেন, ‘ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার কয়েকটি স্পর্শকাতর দেশে নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোতেও আমরা আক্রান্ত ও মৃতেরর সংখ্যা মারাত্মকভাবে বাড়তে দেখছি।’ এই অঞ্চলের আক্রান্তের সংখ্যা বাড়ার প্রবণতায় স্থানীয় ও কমিউনিটি পর্যায়ে সংক্রমণ ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘আমরা এখনও সুযোগের জানালা দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিদিনই সেই জানালা একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে’।

ডব্লিউএইচও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ১৬৮ জনে পৌঁছেছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১৬ হাজার ৫৩৪ জন। আর মৃতের সংখ্যা ৫৩ হাজার ১৭৯ জন। 

/জেজে/এফইউ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম