ইরাকে সাময়িকভাবে রয়টার্সের লাইসেন্স বাতিল

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২০, ২১:৩৫আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১১:৩২

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে খবর প্রকাশের পর তিন মাসের জন্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের লাইসেন্স বাতিল করেছে ইরাক। বৃহস্পতিবার (২ এপ্রিল) ওই খবরের নিন্দা জানিয়েছে ইরাকের যোগাযোগ ও মিডিয়া কমিশন। একই সঙ্গে রয়টার্সকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছে। তবে ব্রিটিশ বার্তা সংস্থাটি তাৎক্ষনিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ইরাকে সাময়িকভাবে রয়টার্সের লাইসেন্স বাতিল

ইরাকের সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৭২ জন আর মারা গেছে ৫৪ জন। তবে ব্রিটিশ বার্তা সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য এবং সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক খবরে জানায়, দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে। অভিযোগ করা হয়, ইরাক সরকার আক্রান্ত ও নিহতের সংখ্যা গোপন করছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্যকে ভুল আখ্যা দিয়েছে বলেই উল্লেখ করা হয় ওই খবরে।

বৃহস্পতিবার রয়টার্সের খবরকে ‘বিস্ময়কর’ আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে ইরাকের যোগাযোগ ও মিডিয়া কমিশন। সাময়িকভাবে লাইসেন্স বাতিল ছাড়াও ২১ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হতে পারে বলে বলা হয়েছে। সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলায় রয়টার্সকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারিতে চরমভাবে আক্রান্ত দেশ ইরানের সঙ্গে বিশাল সীমান্ত রয়েছে ইরাকের। দীর্ঘদিনের যুদ্ধের কারণে বিপর্যস্ত হয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই মহামারি ঠেকাতে গত ১৭ মার্চ থেকে কারফিউ জারি করেছে ইরাক। দুই দফায় বাড়ানো হয়েছে এর মেয়াদ। বিভিন্ন প্রদেশের মধ্যে ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে।

/জেজে/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানে আরও বিধ্বংসী হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে: আইআরজিসি
সর্বশেষ খবর
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড
জুলাই শহীদ দিবস আজ
জুলাই শহীদ দিবস আজ
দলে এক পরিবর্তন, যে ট্যাকটিকসে আজ খেলবে আর্জেন্টিনা
দলে এক পরিবর্তন, যে ট্যাকটিকসে আজ খেলবে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী