সবচেয়ে খারাপ পরিস্থিতি আসার এখনও বাকি: জাতিসংঘ মহাসচিব

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২০, ২৩:৪৫আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১১:৩১

করোনাভাইরাসের মহামারি এখনও সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পৌঁছায়নি বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনের মতো সংঘাত কবলিত দেশগুলোতে সংক্রমণ শুরু হলে পরিস্থিতি আরও বিপর্যয়কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এইসব তথ্য জানিয়েছে।

সবচেয়ে খারাপ পরিস্থিতি আসার এখনও বাকি: জাতিসংঘ মহাসচিব

বিশ্ব জুড়ে করোনাভাইরাস মহামারির আকার নেওয়ার প্রেক্ষাপটে গত ২৩ মার্চ সংঘাত কবলিত দেশগুলোতে যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংঘাত বন্ধ হলে ভাইরাস মোকাবিলার পরিকল্পনা এগিয়ে নেওয়া যাবে বলে জানান তিনি। তবে বেশিরভাগ সংঘাত কবলিত দেশ থেকে এনিয়ে কোনও সাড়া পাওয়া যায়নি।

এমন অবস্থায় শুক্রবার জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে অ্যান্তোনিও গুতেরেস বলেন, এটা জরুরি প্রয়োজন। তিনি বলেন, ‘ভাইরাসটি দেখিয়ে দিয়েছে কত দ্রুত তা সীমান্ত পার হতে পারে, দেশ বিধ্বস্ত করে দিয়ে জীবন কেড়ে নিতে পারে’।

অ্যান্তোনিও গুতেরেস জানান, ক্যামেরুন, কলম্বিয়া, লিবিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সাউথ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন ও ইয়েমেনের তরফ থেকে তার আহ্বানে সাড়া দেওয়া হয়। তবে ঘোষণা ও কাজে পরিণত করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে জানান তিনি। কোনও কোনও ক্ষেত্রে লড়াই তীব্র হয়েছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব।

করোনা মহামারি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে আরও বেশি সহায়তা দিতে উন্নত দেশ এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান অ্যান্তোনিও গুতেরেস। 

/জেজে/এফইউ/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
কী, কেন, কীভাবেআইএমএফ প্রতিবেদনে ভারতীয় অর্থনীতি এক ধাপ পেছালো কেন?
নাইজেরিয়ার বাজারে বিমান হামলা, বেসামরিক হতাহতের আশঙ্কা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম