নাইজেরিয়ার বাজারে বিমান হামলা, বেসামরিক হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামের বাজারে সামরিক বাহিনীর জেট বিমান হামলা খবর পাওয়া গেছে। খবরে বেসামরিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ইয়োবি ও বর্নো রাজ্যের সীমান্তবর্তী একটি এলাকায় এ হামলা ঘটে। ওই সময় একটি সামরিক বিমান এলাকাটিতে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে চলমান অভিযানে অংশ নিচ্ছিল বলে জানা গেছে।

নাইজেরিয়ান বিমান বাহিনী জানিয়েছে, শনিবার (১১ এপ্রিল) বর্নো অঙ্গরাজ্যের জিল্লি এলাকায় “চিহ্নিত সন্ত্রাসী অবস্থানগুলোতে” তারা “মপ-আপ” ধরনের বিমান হামলা চালিয়েছে। তবে তারা বাজারে হামলা হয়েছে কিনা বা কোনও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা নিশ্চিত করেনি।

এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে বোকো হারাম বিদ্রোহের কেন্দ্র হিসেবে পরিচিত। এ সংঘাতে ইতিমধ্যে দুই মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

বিমান বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, শনিবারের পরবর্তী হামলাগুলো “পালিয়ে যাওয়া অবশিষ্ট সদস্য এবং পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করা গোষ্ঠীগুলোর ওপর লক্ষ্য করে চালানো হয়েছিল, যারা দুর্গম ভূখণ্ডের সুযোগ নেওয়ার চেষ্টা করছিল।”

হামলার ফলে হতাহতের সংখ্যা নিয়ে এখনো পরস্পরবিরোধী তথ্য রয়েছে। রয়টার্স জানিয়েছে, ইয়োবির গেইদাম জেলার কাউন্সিলর লাওয়ান জান্না নুর গেইদাম, তিনজন স্থানীয় বাসিন্দা এবং একটি আন্তর্জাতিক মানবিক সংস্থার কর্মকর্তার বরাতে অন্তত ২০০ জন নিহত হওয়ার দাবি করা হয়েছে।

লাওয়ান জান্না নুর গেইদাম বলেছেন, “এটি একটি অত্যন্ত বিধ্বংসী ঘটনা।’’ তিনি আরও জানান, আহতদের ইয়োবি ও বর্নো প্রদেশের হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স

/এমএএল/
সম্পর্কিত
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
ড্রোন হামলায় সুয়েজপথে ঝুঁকি, বৈশ্বিক তেল সরবরাহে নতুন শঙ্কা
এল নিনোর তাণ্ডবে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ