মোদির কাছে সহায়তা চাইলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২০, ১৫:০০আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৫:০৪
image

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে পরিস্থিতি সামাল দিতে ব্যবহার হচ্ছে ম্যালেরিয়া প্রতিরোধক ওষুধ। ভারত বিপুল পরিমাণে ওই ওষুধ রফতানি করে থাকে। তবে আপাতত তা বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রফতানি আবার  চালু করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্টা ডোনাল্ড ট্রাম্প।

মোদির কাছে সহায়তা চাইলেন ট্রাম্প

আমেরিকার পরিস্থিতি ক্রমশ সংকটজনক হচ্ছে। এদিকে ভারতেও হু হু করে বাড়ছে আ্ক্রান্তের সংখ্যা। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই কেন্দ্র সরকার ওষুধ রপ্তানির উপর স্থগিতাদেশ জারি করেছে। ফলে ম্যালেরিয়া প্রতিরোধক হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানিও বন্ধ।

চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ রুখতে ভীষণই কার্যকরি এই ওযুধ। এদিকে আমেরিকার ওষুধের ভাঁড়ারে টান পড়েছে। এদিন ওষুধ রফতানির ওপর নিষেধাজ্ঞা তোলার আরজি নিয়ে প্রধানমন্ত্রীকে ফোন করেন ট্রাম্প। হোয়াইট হাউসে করোনা মোকাবিলায় গঠিত টাস্ক ফোর্সের সাংবাদিক বৈঠকে এ কথা জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট।

এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আজ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমেরিকার চাহিদা মতো হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানি নিয়ে ভাবনা-চিন্তা করছে ভারত। তারা পর্যাপ্ত সংখ্যক এই ওষুধ তৈরি করে। তবে সে দেশের কোটি কোটি দেশবাসীর জন্যও এই ওষুধ প্রয়োজন। তাও যদি আমেরিকার প্রয়োজন মতো ওষুধ ভারত সরবরাহ করে, তা অত্যন্ত প্রশংসাযোগ্য।”

 মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কী বিষয় কথা হয়েছে, তা নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “ফোনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অনেকক্ষণ কথা হল। ভাল আলোচনা হল। আমরা সহমত যে, কোভিড-১৯ (COVID-19) মোকাবিলায় ভারত ও আমেরিকায় সর্বশক্তি দিয়ে একসঙ্গে লড়াই করবে।”

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম