সরকারের সঙ্গে আলোচনা বাতিলের ঘোষণা তালেবানের

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২০, ১৩:৩৪আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৩:৩৯

বন্দি বিনিময় ইস্যুতে আফগানিস্তানের মার্কিন সমর্থিত সরকারের সঙ্গে আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে তালেবান। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন দলের অন্যতম মুখপাত্র সুহাইল শাহিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এ বন্দি বিনিময় ইস্যু। এখন এটিকে কেন্দ্র করে সরকারের সঙ্গে দলটির আলোচনা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তির বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়লো। সরকারের সঙ্গে আলোচনা বাতিলের ঘোষণা তালেবানের

কাতারে তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, তার দল কোনও ‘অর্থহীন বৈঠকে’ অংশ নেবে না। তারা একের পর নানা অজুহাত তুলে বন্দিদের মুক্তির বিষয়টি বিলম্বিত করছে। তবে আফগান সরকারের দাবি, তালেবান নানা সহিংসতায় জড়িত তাদের ঊর্ধ্বতন কমান্ডারদের মুক্তি চাইছে। এ কমান্ডারদের মুক্তি দিতে নারাজ কাবুল।

এর আগে গত মাসে শর্তসাপেক্ষে বন্দি মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা দেয় তালেবান। দলের মুখপাত্র সুহাইল শাহিন জানান, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘শান্তিচুক্তিতে স্পষ্ট বলা আছে ৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হবে। তারপরই সংলাপ শুরু হবে।’ কিন্তু সরকার বন্দিমুক্তির সঙ্গে শর্ত জুড়ে দিতে চায়।

তালেবানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের চুক্তি অনুযায়ী কোনও শর্তসাপেক্ষে মুক্তির কথা ছিল না। সুহাইল শাহিন বলেন, ‘আমরা কখনও বন্দির শর্তসাপেক্ষে মুক্তির ব্যাপারে রাজি হয়নি। যদি কেউ এমনটা দাবি করে তবে তা সেই চুক্তির বিরুদ্ধে কথা বলা হবে।’

এদিকে কাবুলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের সেনা সরিয়ে নিতে শুরু করেছে। গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-তালেনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তালেবান যদি সমঝোতা অনুযায়ী কাজ করে তবে আফগানিস্তানে তারা নিরাপদ থাকবে এবং ১৪ মাসের মধ্যে সব সেনা প্রত্যাহার করবে ওয়াশিংটন। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম