করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৯২২ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২০, ১২:২৩আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৩:১৬
image

২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর পুরনো রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে এবার একদিনে ১ হাজার ৯২২ জনের মৃত্যু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৯২২ জনের মৃত্যু সিএনএন-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৪ হাজার ৮১৭ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভ্যন্তরে বিবাদ ও দ্বন্দ্বের আভাস মিলছে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের বেশ কয়েকটি ক্ষেত্রে পরস্পরবিরোধী বক্তব্য দিতে দেখা গেছে। কয়েকটি পদত্যাগ ও বরখাস্তের ঘটনাও দেখা গেছে।

হোয়াইট হাউজের এক শীর্ষ কর্মকর্তা করোনা নিয়ে জানুয়ারি মাসেই সতর্কতামূলক চিঠি দিলেও ট্রাম্প দাবি করেছেন, তিনি সেই প্রতিবেদন দেখেননি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন থেকে যেভাবে পরস্পরবিরোধী বক্তব্য আসছে তাতে করোনা মহামারি মোকাবিলায় হোয়াইট হাউজের বর্তমান ব্যবস্থাপনা প্রশ্নের মুখে পড়েছে।

অন্যদিকে বেসামাল অবস্থায় পড়া ট্রাম্প করোনা পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে নিজের দায়ভার ও দোষত্রুটি ধামাচাপা দিতে পাল্টা দোষারোপের খেলায় মেতে উঠেছেন।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক